আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।শুক্রবার দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে সমাবেশের সূচনা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী হওয়ার পর পহেলা মে উপলক্ষে এটিই ঢাকায় তার প্রথম শ্রমিক সমাবেশ।এর আগে সমাবেশস্থলে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি করা হয়।
আরো পড়ুন , আগারগাঁওয়ে ছুরিকাঘাতে নারী আহত, টাকা ও মোবাইল ছিনতাই
দুপুর ১২টা থেকেই রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। শ্রমিক দলের এই আয়োজনে পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরাও অংশ নেন।আয়োজকরা জানিয়েছেন, ঢাকা ও আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতির আশা করা হচ্ছে। তাদের প্রত্যাশা, এ সমাবেশে লাখো মানুষের সমাগম ঘটবে।এদিকে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি, ডিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছেন। পাশাপাশি জরুরি অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গেছে।সমাবেশ ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনা।

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন