রাজধানীর নিউমার্কেট এলাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন। বুধবার সকালে তিনি নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেছে পুলিশ। মামলায় সরাসরি কারও নাম উল্লেখ না থাকলেও এজাহারে কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর নাম এসেছে বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান এবং রনি ওরফে ডাগারি রনি।
আরও পড়ুন, গঙ্গাচড়ায় জনসেবায় ধীরগতি, ইউএনও’র ভূমিকা নিয়ে সমালোচনা
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বছিলা গরুর হাটের ইজারা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের সঙ্গে টিটনের দীর্ঘদিনের বিরোধ চলছিল। নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং মামলায় ৮ থেকে ৯ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও আসামি করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে নিউমার্কেট এলাকার শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় দুর্বৃত্তরা টিটনকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন, মাদারীপুরের ডাসারে বিপুল পরিমাণ সরকারি চালসহ ট্রাক জব্দ করলেন উপজেলা প্রশাসন
পুলিশ জানায়, ২০০১ সালে সরকারঘোষিত শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় টিটনের নাম ছিল। দীর্ঘদিন কারাভোগের পর ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি জামিনে মুক্তি পান। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন