জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বুধবার এক ব্যতিক্রমী ও হাস্যরসাত্মক ঘটনার সৃষ্টি হয়। ডেপুটি স্পিকার কায়সার কামালের নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিশ্রুতি ও ব্যক্তিগত অনুরোধের ভিত্তিতে সংসদে মন্ত্রীদের অতিরিক্ত সময় পাওয়ার এক ধরনের অঘোষিত ‘আলোচনা কৌশল’ দেখা যায়।
আরও পড়ুন, ‘টক শো’ অনেক করেছি, এখন ‘ওয়ার্ক শো’ দরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
ঘটনার শুরু হয় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের বক্তব্যের সময়। তাকে নির্ধারিত ৮ মিনিট দেওয়া হলেও তিনি অতিরিক্ত সময় চাইতে গিয়ে অতীতের নানা উদাহরণ টেনে বলেন, কেউ চা খাইয়ে, কেউ ব্যক্তিগত সম্পর্কের কারণে সময় বাড়িয়ে নিয়েছেন। তিনি মুক্তিযোদ্ধা পরিচয় তুলে ধরে নিজের সময় বাড়ানোর আবেদন জানান। এরপর ডেপুটি স্পিকার মজা করে শর্ত দেন, যদি তার নির্বাচনী এলাকার দুটি হাসপাতাল আধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত করা হয়, তবে অতিরিক্ত সময় দেওয়া হবে। সঙ্গে সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী তা মেনে নেন। ফলে তিনি নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত কয়েক মিনিট বক্তব্য রাখেন।
আরও পড়ুন, ৬৪ জেলায় কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাতের আশঙ্কা
এরপর সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী মাত্র ৫ মিনিট সময় পান, যা নিয়ে তিনি সংসদে কিছুটা ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বয়স ও অভিজ্ঞতা বিবেচনায় আরও সময় পাওয়া উচিত ছিল। এরপর ডেপুটি স্পিকার আবারও মজার ছলে জানান, তার এলাকায় শিল্পকলা একাডেমি ও সাংস্কৃতিক সুবিধার ঘাটতি রয়েছে। এ সময় সংস্কৃতিমন্ত্রী প্রতিশ্রুতি দেন, তিনি শিল্পকলা একাডেমি ও বাদ্যযন্ত্র সরবরাহের ব্যবস্থা করবেন। পুরো ঘটনাজুড়ে সংসদ কক্ষে হাস্যরস ও হালকা পরিবেশ তৈরি হয়। উপস্থিত সদস্যরাও বিষয়টি উপভোগ করেন বলে জানা গেছে।
বিষয় : সংসদ প্রতিশ্রুতি অধিবেশন

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন