১৯৭৮ সালে প্রতিষ্ঠিত বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হতে পারে—এমন প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর, অথচ মুক্তিযুদ্ধ সংঘটিত হয় ১৯৭১ সালে। তাই বিএনপির নিজেকে ‘মুক্তিযুদ্ধের দল’ দাবি করার যৌক্তিকতা নেই বলে তিনি প্রশ্ন তোলেন।
আরও পড়ুন, ‘দুর্নীতি না করলেও দায় আছে’: রাশেদ খান
আজহারুল ইসলাম সংসদে বলেন, বিএনপিতে মুক্তিযোদ্ধা থাকতে পারে, যেমন জামায়াতে ইসলামীতেও মুক্তিযোদ্ধা রয়েছেন। তবে একটি দল প্রতিষ্ঠার সময় ও মুক্তিযুদ্ধের সময়ের পার্থক্য থাকায় সেই দলকে সরাসরি মুক্তিযুদ্ধের দল বলা যায় না। তিনি আরও দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান হঠাৎ করে হয়নি; এটি একটি রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিক আন্দোলন ছিল। সংসদ সদস্য বলেন, গণভোটে ৭০ শতাংশ রায় এসেছে বলেও তিনি দাবি করেন এবং ঐকমত্য কমিশনের সুপারিশ প্রসঙ্গ তুলে ধরেন।
আরও পড়ুন, ‘মানুষের আইন নয়, কুরআনের আইন চাই’: সংসদে জামায়াত এমপি
নিজের দলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত ১৬ বছরে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামী। তাদের বহু শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে এবং বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, জামায়াতের নেতারা দেশ ছেড়ে পালিয়ে যাননি, বরং ফাঁসির মঞ্চে গিয়েছেন—এটি তাদের ত্যাগের প্রমাণ। শেষে তিনি বলেন, রাজনৈতিক ত্যাগ নিয়ে এমন মন্তব্য করা উচিত নয়, যা জনগণের অনুভূতিতে আঘাত হানে।
বিষয় : বিএনপি মুক্তিযুদ্ধ এ টি এম আজহারুল

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন