দৈনিক সংবাদ দিগন্ত

জবিতে ক্রীড়া সম্পাদককে চড়, হুমকি: ছাত্রদল নেত্রী নেলীকে ঘিরে বিতর্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম-কে জনসম্মুখে চড় মারার ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। এ ঘটনায় জড়িত হিসেবে উঠে এসেছে ছাত্রদল নেত্রী সাদিয়া সুলতানা নেলী-র নাম। বুধবার বিশ্ববিদ্যালয়ের ইনডোর গেমসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ক্যারাম টুর্নামেন্টের ফাইনালে অংশগ্রহণ নিয়ে নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠে। একই বিভাগের খেলোয়াড় থাকার নিয়ম থাকলেও একটি দলে ভিন্ন বিভাগের সদস্য থাকার অভিযোগে বিতর্ক তৈরি হয়। এ নিয়ে প্রতিযোগী দলগুলোর মধ্যে আপত্তি দেখা দিলে আয়োজকরা সমাধান হিসেবে দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করার প্রস্তাব দেন। তবে এ সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে নেলী ক্রীড়া সম্পাদক নাঈমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। পরে অনুষ্ঠান শেষে নাঈম ব্যস্ত থাকার কথা জানালে, প্রত্যক্ষদর্শীদের মতে, নেলী তাকে সবার সামনে চড় মারেন এবং হুমকি দেন।

আরও পড়ুন, ঢাবি শিক্ষার্থী মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী আটক

ঘটনার বিষয়ে নাঈম বলেন, তিনি কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখাননি, তবে জনসমক্ষে অপমানিত হয়েছেন। তিনি সিসিটিভি ফুটেজ যাচাই করে সুষ্ঠু বিচারের দাবি জানান। অন্যদিকে, নেলী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ঘটনার দায় স্বীকার করেন এবং ক্রীড়া সম্পাদকের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, নিয়মের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হয়েছিল।

আরও পড়ুন, ভিডিও কলের পর ঢাবি শিক্ষার্থীর মৃত্যু, প্ররোচনার অভিযোগে শিক্ষক কারাগারে

এ ঘটনায় জকসুর ভিপি রিয়াজুল ইসলাম নিন্দা জানিয়ে বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্তে দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর-কে। প্রক্টর মো. নাসিরউদ্দিন বলেন, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপাচার্য ড. মো. রইছ উদ্দীন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আচরণ বরদাশত করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : জকসু সাদিয়া নাঈম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৯ মে ২০২৬

জবিতে ক্রীড়া সম্পাদককে চড়, হুমকি: ছাত্রদল নেত্রী নেলীকে ঘিরে বিতর্ক

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম-কে জনসম্মুখে চড় মারার ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। এ ঘটনায় জড়িত হিসেবে উঠে এসেছে ছাত্রদল নেত্রী সাদিয়া সুলতানা নেলী-র নাম। বুধবার বিশ্ববিদ্যালয়ের ইনডোর গেমসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ক্যারাম টুর্নামেন্টের ফাইনালে অংশগ্রহণ নিয়ে নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠে। একই বিভাগের খেলোয়াড় থাকার নিয়ম থাকলেও একটি দলে ভিন্ন বিভাগের সদস্য থাকার অভিযোগে বিতর্ক তৈরি হয়। এ নিয়ে প্রতিযোগী দলগুলোর মধ্যে আপত্তি দেখা দিলে আয়োজকরা সমাধান হিসেবে দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করার প্রস্তাব দেন। তবে এ সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে নেলী ক্রীড়া সম্পাদক নাঈমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। পরে অনুষ্ঠান শেষে নাঈম ব্যস্ত থাকার কথা জানালে, প্রত্যক্ষদর্শীদের মতে, নেলী তাকে সবার সামনে চড় মারেন এবং হুমকি দেন।

আরও পড়ুন, ঢাবি শিক্ষার্থী মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী আটক

ঘটনার বিষয়ে নাঈম বলেন, তিনি কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখাননি, তবে জনসমক্ষে অপমানিত হয়েছেন। তিনি সিসিটিভি ফুটেজ যাচাই করে সুষ্ঠু বিচারের দাবি জানান। অন্যদিকে, নেলী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ঘটনার দায় স্বীকার করেন এবং ক্রীড়া সম্পাদকের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, নিয়মের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হয়েছিল।

আরও পড়ুন, ভিডিও কলের পর ঢাবি শিক্ষার্থীর মৃত্যু, প্ররোচনার অভিযোগে শিক্ষক কারাগারে

এ ঘটনায় জকসুর ভিপি রিয়াজুল ইসলাম নিন্দা জানিয়ে বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্তে দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর-কে। প্রক্টর মো. নাসিরউদ্দিন বলেন, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপাচার্য ড. মো. রইছ উদ্দীন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আচরণ বরদাশত করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত