দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

আশুলিয়ায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে ডাকাতি হওয়ার ঘটনার দুদিন পরে আবারও একটি বাড়িতে আজ বুধবার ( ২৯ এপ্রিল ) দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এসময় ডাকাতরা বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে নগদ টাকা,স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল লুটে নিয়ে গেছে । ভোররাতে আশুলিয়ার আউকপাড়া এলাকার ছায়াকুঞ্জর আব্দুল্লাহর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে । ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানায়, ভোররাতে একতলা বাড়িতে ১০ থেকে ১৫ সদস্যের একদল মুখোশধারী ডাকাত দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করে বাড়ির দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩৫ হাজার টাকা, একটি আংটি, দুইটি রৌপ্যর চেইন,একটি স্বর্ণের চেইন,একজোড়া কানের দুল, ও আসবাবপত্রসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।

আরো পড়ুন , পাঁচবিবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের যোগদান

 এসময় ডাকাতরা চলে যাওয়ার সময় বাড়ির মালিক আব্দুল্লাহকে কুপিয়ে ও তার স্ত্রীর দুটি কান ছিঁড়ে কানের দুল নিয়ে যায় । এসময় বাড়ির ভাড়াটিয়া আজিজুল ও তার স্ত্রীর নাকের ফুল ও নুপুর নিয়ে যায় তারা। ডাকাতরা চলে যাওয়ার সময় ওই ভাড়াটিয়ার স্ত্রী পপিকে তুলে নিয়ে যায় পরে ডাকাতরা তাকে রাস্তার ফেলে রেখে চলে যায়। সকালে খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ।  এবিষয়ে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এর আগে গত সোমবার আশুলিয়ার চাকলগ্রামে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে । পুলিশ এখন পর্যন্ত ওই ডাকাতির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। স্থানীয়রা আইন শৃঙ্খলার চরম অবনতি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ।

বিষয় : ডাকাতি জিম্মি মালামাল লুটে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে ডাকাতি হওয়ার ঘটনার দুদিন পরে আবারও একটি বাড়িতে আজ বুধবার ( ২৯ এপ্রিল ) দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এসময় ডাকাতরা বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে নগদ টাকা,স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল লুটে নিয়ে গেছে । ভোররাতে আশুলিয়ার আউকপাড়া এলাকার ছায়াকুঞ্জর আব্দুল্লাহর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে । ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানায়, ভোররাতে একতলা বাড়িতে ১০ থেকে ১৫ সদস্যের একদল মুখোশধারী ডাকাত দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করে বাড়ির দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩৫ হাজার টাকা, একটি আংটি, দুইটি রৌপ্যর চেইন,একটি স্বর্ণের চেইন,একজোড়া কানের দুল, ও আসবাবপত্রসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।

আরো পড়ুন , পাঁচবিবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের যোগদান

 এসময় ডাকাতরা চলে যাওয়ার সময় বাড়ির মালিক আব্দুল্লাহকে কুপিয়ে ও তার স্ত্রীর দুটি কান ছিঁড়ে কানের দুল নিয়ে যায় । এসময় বাড়ির ভাড়াটিয়া আজিজুল ও তার স্ত্রীর নাকের ফুল ও নুপুর নিয়ে যায় তারা। ডাকাতরা চলে যাওয়ার সময় ওই ভাড়াটিয়ার স্ত্রী পপিকে তুলে নিয়ে যায় পরে ডাকাতরা তাকে রাস্তার ফেলে রেখে চলে যায়। সকালে খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ।  এবিষয়ে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এর আগে গত সোমবার আশুলিয়ার চাকলগ্রামে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে । পুলিশ এখন পর্যন্ত ওই ডাকাতির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। স্থানীয়রা আইন শৃঙ্খলার চরম অবনতি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত