দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

পাঁচবিবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের যোগদান

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কাশপিয়া তাসরিন যোগদান করেছেন।বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় তিনি জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানপত্র জমা দেন। পরে দুপুরে পাঁচবিবি উপজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেনের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।উপজেলায় আগমনের পর নবাগত ইউএনওকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

আরো পড়ুন , বজ্রাঘাতে জামালপুরে প্রাণ গেল দুইজনের

কাশপিয়া তাসরিন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কুড়িগ্রাম জেলায় তাঁর স্কুল ও কলেজ জীবন সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।তিনি ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। সর্বশেষ তিনি বগুড়ার কাহালু উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।দায়িত্ব গ্রহণের পর তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, পাঁচবিবি উপজেলার সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

পাঁচবিবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের যোগদান

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কাশপিয়া তাসরিন যোগদান করেছেন।বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় তিনি জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানপত্র জমা দেন। পরে দুপুরে পাঁচবিবি উপজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেনের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।উপজেলায় আগমনের পর নবাগত ইউএনওকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

আরো পড়ুন , বজ্রাঘাতে জামালপুরে প্রাণ গেল দুইজনের

কাশপিয়া তাসরিন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কুড়িগ্রাম জেলায় তাঁর স্কুল ও কলেজ জীবন সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।তিনি ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। সর্বশেষ তিনি বগুড়ার কাহালু উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।দায়িত্ব গ্রহণের পর তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, পাঁচবিবি উপজেলার সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত