দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বজ্রাঘাতে জামালপুরে প্রাণ গেল দুইজনের

বজ্রাঘাতে জামালপুরে প্রাণ গেল দুইজনের
বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু

জামালপুরের ইসলামপুর উপজেলা-এ পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।বুধবার (২৯ এপ্রিল) সকালেই উপজেলার গাইবান্ধা ও সাপধরী ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহতরা হলেন—মো. শামীম মিয়া (৩৭) এবং সাগর ইসলাম (১৮)।স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে শামীম মিয়া নদীতে মাছ ধরতে গেলে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মারা যান।

আরো পড়ুন , ক্রেতা সেজে র‌্যাবের অভিযান দক্ষিণ কেরানীগঞ্জে ৬৮ রাউন্ড গুলিসহ ৫ আটক

অন্যদিকে সকাল ৯টার দিকে সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী এলাকায় এলজিইডির সড়ক নির্মাণকাজ চলাকালে বজ্রপাত হয়। ওই সময় ১০–১২ জন শ্রমিক কাজ করছিলেন।বৃষ্টি শুরু হলে শ্রমিকরা নিরাপদ স্থানে সরে যেতে থাকলেও পিছিয়ে পড়েন সাগর ইসলাম। ঠিক তখনই আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, কাজ বন্ধ করে সরে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয় : মৃত্যু বজ্রপাত মর্মান্তিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বজ্রাঘাতে জামালপুরে প্রাণ গেল দুইজনের

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

জামালপুরের ইসলামপুর উপজেলা-এ পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।বুধবার (২৯ এপ্রিল) সকালেই উপজেলার গাইবান্ধা ও সাপধরী ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহতরা হলেন—মো. শামীম মিয়া (৩৭) এবং সাগর ইসলাম (১৮)।স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে শামীম মিয়া নদীতে মাছ ধরতে গেলে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মারা যান।

আরো পড়ুন , ক্রেতা সেজে র‌্যাবের অভিযান দক্ষিণ কেরানীগঞ্জে ৬৮ রাউন্ড গুলিসহ ৫ আটক

অন্যদিকে সকাল ৯টার দিকে সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী এলাকায় এলজিইডির সড়ক নির্মাণকাজ চলাকালে বজ্রপাত হয়। ওই সময় ১০–১২ জন শ্রমিক কাজ করছিলেন।বৃষ্টি শুরু হলে শ্রমিকরা নিরাপদ স্থানে সরে যেতে থাকলেও পিছিয়ে পড়েন সাগর ইসলাম। ঠিক তখনই আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, কাজ বন্ধ করে সরে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত