নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে অতিথি রাণী দাস (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভুবনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল হাকিম।নিহত অতিথি রাণী দাস ওই এলাকার গোপাল চন্দ্র জল দাসের মেয়ে। সে স্থানীয় চরফকিরা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বাড়িতে মোবাইল ফোন বৈদ্যুতিক সকেটে চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।আরও পড়ুন , কাপাসিয়ায় ৫ খুন: ফ্রিজিং ভ্যানে গোপালগঞ্জে পৌঁছাল লাশ সম্পন্ন হলো দাফন মুহূর্তেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করেন। তবে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তার মৃত্যু হয়।চরফকিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান জানান, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। অসাবধানতার কারণেই এই প্রাণহানি ঘটে।এদিকে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।