দৈনিক সংবাদ দিগন্ত

সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে ডাকাতি হওয়ার ঘটনার দুদিন পরে আবারও একটি বাড়িতে আজ বুধবার ( ২৯ এপ্রিল ) দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এসময় ডাকাতরা বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে নগদ টাকা,স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল লুটে নিয়ে গেছে । ভোররাতে আশুলিয়ার আউকপাড়া এলাকার ছায়াকুঞ্জর আব্দুল্লাহর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে । ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানায়, ভোররাতে একতলা বাড়িতে ১০ থেকে ১৫ সদস্যের একদল মুখোশধারী ডাকাত দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করে বাড়ির দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩৫ হাজার টাকা, একটি আংটি, দুইটি রৌপ্যর চেইন,একটি স্বর্ণের চেইন,একজোড়া কানের দুল, ও আসবাবপত্রসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।আরো পড়ুন , পাঁচবিবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের যোগদান এসময় ডাকাতরা চলে যাওয়ার সময় বাড়ির মালিক আব্দুল্লাহকে কুপিয়ে ও তার স্ত্রীর দুটি কান ছিঁড়ে কানের দুল নিয়ে যায় । এসময় বাড়ির ভাড়াটিয়া আজিজুল ও তার স্ত্রীর নাকের ফুল ও নুপুর নিয়ে যায় তারা। ডাকাতরা চলে যাওয়ার সময় ওই ভাড়াটিয়ার স্ত্রী পপিকে তুলে নিয়ে যায় পরে ডাকাতরা তাকে রাস্তার ফেলে রেখে চলে যায়। সকালে খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ।  এবিষয়ে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এর আগে গত সোমবার আশুলিয়ার চাকলগ্রামে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে । পুলিশ এখন পর্যন্ত ওই ডাকাতির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। স্থানীয়রা আইন শৃঙ্খলার চরম অবনতি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ।

সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি