দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, ৮ বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের আটটি বিভাগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রপাতসহ বৃষ্টিপাত।

আরো পড়ুন , সরকারি কর্মকর্তাদের মতো সাংবাদিকের বেতন হওয়া উচিত: রুহুল কুদ্দুস তালুকদার দুলু

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আটটি বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বিদ্যুৎ চমকানোসহ তীব্র ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে।বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের আবহাওয়ায় খোলা স্থানে অবস্থান না করা, নৌযান চলাচলে সতর্কতা এবং বজ্রপাত থেকে নিরাপদ থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

বিষয় : আশঙ্কা বজ্রবৃষ্টি কালবৈশাখী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, ৮ বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের আটটি বিভাগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রপাতসহ বৃষ্টিপাত।

আরো পড়ুন , সরকারি কর্মকর্তাদের মতো সাংবাদিকের বেতন হওয়া উচিত: রুহুল কুদ্দুস তালুকদার দুলু

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আটটি বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বিদ্যুৎ চমকানোসহ তীব্র ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে।বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের আবহাওয়ায় খোলা স্থানে অবস্থান না করা, নৌযান চলাচলে সতর্কতা এবং বজ্রপাত থেকে নিরাপদ থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত