দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

যশোর সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে দিনব্যাপী কর্মসূচি শেষে রাজধানী ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

যশোরে দিনব্যাপী কর্মসূচি শেষে রাজধানী ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাত ৮টার দিকে যশোর বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।যশোর বিমানবন্দরে প্রধানমন্ত্রীর বিদায় উপলক্ষে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।এর আগে সকালে ঢাকা থেকে যশোর পৌঁছে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে ছিল উলশী খাল পুনঃখনন প্রকল্প এবং ৫০০ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ।

আরো পড়ুন , সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকারের ক্ষোভ

 সংশ্লিষ্টরা বলছেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে যশোরসহ আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবা ও পানি নিষ্কাশন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন এবং যশোর ক্লাবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি উন্নয়ন, স্থানীয় সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।দিনের শেষভাগে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান। জনসভায় তিনি সরকারের উন্নয়ন পরিকল্পনা, রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের প্রত্যাশা নিয়ে কথা বলেন।এই সফরকে রাজনৈতিক ও উন্নয়ন—উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : প্রধানমন্ত্রী ঢাকায় কর্মসূচি শেষে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

যশোর সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

যশোরে দিনব্যাপী কর্মসূচি শেষে রাজধানী ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাত ৮টার দিকে যশোর বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।যশোর বিমানবন্দরে প্রধানমন্ত্রীর বিদায় উপলক্ষে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।এর আগে সকালে ঢাকা থেকে যশোর পৌঁছে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে ছিল উলশী খাল পুনঃখনন প্রকল্প এবং ৫০০ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ।

আরো পড়ুন , সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকারের ক্ষোভ

 সংশ্লিষ্টরা বলছেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে যশোরসহ আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবা ও পানি নিষ্কাশন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন এবং যশোর ক্লাবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি উন্নয়ন, স্থানীয় সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।দিনের শেষভাগে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান। জনসভায় তিনি সরকারের উন্নয়ন পরিকল্পনা, রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের প্রত্যাশা নিয়ে কথা বলেন।এই সফরকে রাজনৈতিক ও উন্নয়ন—উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত