দৈনিক সংবাদ দিগন্ত

কানে চুলকানি হতে পারে গুরুতর রোগের লক্ষণ

কানে হালকা চুলকানি অনেকেই সাধারণ সমস্যা মনে করে এড়িয়ে যান। তবে বিশেষজ্ঞদের মতে, এই ছোট উপসর্গের পেছনে লুকিয়ে থাকতে পারে নানা জটিল রোগের ইঙ্গিত। চিকিৎসকদের ভাষায়, কানে চুলকানির অন্যতম প্রধান কারণ হলো ছত্রাক সংক্রমণ। বিশেষ করে অ্যাসপারজিলাস নাইজার নামের ছত্রাক এই সমস্যার জন্য বেশি দায়ী। এছাড়া ক্যানডিডা অ্যালবিকানস-সহ আরও কিছু ছত্রাক কানে সংক্রমণ ঘটাতে পারে। এসব সংক্রমণ শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে দাদসহ বিভিন্ন চর্মরোগ সৃষ্টি করতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, অনেকেই কানের ময়লা পরিষ্কার করতে গিয়ে অতিরিক্ত খোঁচাখুঁচি করেন, যা কানের ভেতরের সংবেদনশীল ত্বক ক্ষতিগ্রস্ত করে। এর ফলে সহজেই সংক্রমণ তৈরি হতে পারে। দাঁত পরিষ্কারের কাঠি, হেয়ারপিন বা অন্য কোনো বস্তু দিয়ে কান খোঁচানোর অভ্যাস কানের জন্য অত্যন্ত ক্ষতিকর। শুধু সংক্রমণই নয়, অ্যালার্জি বা কানের ভেতর অতিরিক্ত শুষ্কতার কারণেও চুলকানি হতে পারে। বিশেষ করে যাদের খাবারে অ্যালার্জি রয়েছে, তাদের মধ্যে এ সমস্যা তুলনামূলক বেশি দেখা যায়।

আরও পড়ুন, দেশে হামে নতুন করে ৭ জনের মৃত্যু

চিকিৎসকদের মতে, মাঝে মাঝে হালকা চুলকানি স্বাভাবিক হলেও যদি এটি বারবার হতে থাকে, তাহলে তা অবহেলা করা উচিত নয়। কারণ এটি কানের ইনফেকশন বা অন্য কোনো রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। সমাধান হিসেবে প্রাথমিক পর্যায়ে নারকেল তেল, অলিভ অয়েল বা সরিষার তেল ব্যবহার করে সাময়িক উপশম পাওয়া যেতে পারে। তবে সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজনে বিশেষ ড্রপ বা ছত্রাকবিনাশী ওষুধ ব্যবহার করা হয়।

আরও পড়ুন, জয়েন্ট ব্যথার পেছনে থাকতে পারে সোরিয়াটিক আর্থ্রাইটিস

বিশেষজ্ঞরা আরও সতর্ক করে বলেন, ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সঠিক নির্দেশনা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল ওষুধ বা অতিরিক্ত ব্যবহার কানের ক্ষতি বাড়িয়ে দিতে পারে। সবশেষে চিকিৎসকদের পরামর্শ—কানে চুলকানি হলে শুধু উপশম নয়, এর মূল কারণ নির্ণয় করে চিকিৎসা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিষয় : লক্ষণ কানে চুলকানি ছত্রাক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

কানে চুলকানি হতে পারে গুরুতর রোগের লক্ষণ

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত