দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ঢাকাসহ ৫ জেলায় ৮০ কিমি বেগের কালবৈশাখীর সতর্কতা

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি

রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় হঠাৎ করেই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা এই ঝড়ের গতি ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন , শিক্ষা উন্নয়ন ও মিড ডে মিল নিয়ে ইউনেস্কো–সরকার বৈঠক

এ সময় কালবৈশাখীর সঙ্গে বজ্রপাতের পাশাপাশি বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে, যা জনজীবন ও কৃষির ওপর প্রভাব ফেলতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিশেষ করে খোলা জায়গা, নদীপথ এবং উঁচু স্থানে অবস্থানকারীদের বাড়তি সতর্ক থাকতে হবে।হঠাৎ দমকা হাওয়া ও বজ্রপাতের কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকায় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।এদিকে, কৃষকদের ফসল ও মৎস্যজীবীদের নৌযান নিরাপদ স্থানে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

বিষয় : সতর্কবার্তা কালবৈশাখী পাঁচ বিভাগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ঢাকাসহ ৫ জেলায় ৮০ কিমি বেগের কালবৈশাখীর সতর্কতা

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় হঠাৎ করেই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা এই ঝড়ের গতি ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন , শিক্ষা উন্নয়ন ও মিড ডে মিল নিয়ে ইউনেস্কো–সরকার বৈঠক

এ সময় কালবৈশাখীর সঙ্গে বজ্রপাতের পাশাপাশি বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে, যা জনজীবন ও কৃষির ওপর প্রভাব ফেলতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিশেষ করে খোলা জায়গা, নদীপথ এবং উঁচু স্থানে অবস্থানকারীদের বাড়তি সতর্ক থাকতে হবে।হঠাৎ দমকা হাওয়া ও বজ্রপাতের কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকায় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।এদিকে, কৃষকদের ফসল ও মৎস্যজীবীদের নৌযান নিরাপদ স্থানে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত