দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৬ এপ্রিল ২০২৬

শিক্ষা উন্নয়ন ও মিড ডে মিল নিয়ে ইউনেস্কো–সরকার বৈঠক

ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ এবং ইউনেস্কো বাংলাদেশের শিক্ষা প্রধান নরিহিদে ফুরুকাওয়া (সুসান ভাইজ, নরিহিদে ফুরুকাওয়া) প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন (মাহদী আমিন)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং চলমান শিক্ষা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন, প্যাকেটজাত খাবারে সহজ পুষ্টি লেবেল চালুর আহ্বান

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা ও সুরক্ষার বিষয়টি। এ ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করেন মাহদী আমিন। সাক্ষাতে আরও আলোচনা হয় সরকারের প্রাথমিক শিক্ষা খাতে নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে। বিশেষ করে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়টি বৈঠকে উঠে আসে।

ইউনেস্কো প্রতিনিধিরা সরকারের পরিকল্পিত ‘মিড ডে মিল’ কর্মসূচি নিয়ে ইতিবাচক মতামত দেন এবং আন্তর্জাতিক গাইডলাইন অনুসারে তা বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ, জুতা এবং পাটের ব্যাগ বিতরণ কার্যক্রম নিয়েও আলোচনা হয়। জানানো হয়, এ কার্যক্রমের একটি পাইলট প্রকল্প শিগগিরই উদ্বোধন করা হবে। 

আরও পড়ুন, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সহকারী শিক্ষক সুপারিশপ্রাপ্তদের

এ সময় উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের এসব উপহার বিতরণ কার্যক্রম প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন। সাক্ষাতে ইউনেস্কোর বিভিন্ন চলমান উদ্যোগ নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ বাংলাদেশে শিক্ষা উন্নয়ন কার্যক্রম পরিকল্পিত ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিষয় : বৈঠক মিড ডে মিল শিক্ষা উন্নয়ন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

শিক্ষা উন্নয়ন ও মিড ডে মিল নিয়ে ইউনেস্কো–সরকার বৈঠক

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ এবং ইউনেস্কো বাংলাদেশের শিক্ষা প্রধান নরিহিদে ফুরুকাওয়া (সুসান ভাইজ, নরিহিদে ফুরুকাওয়া) প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন (মাহদী আমিন)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং চলমান শিক্ষা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন, প্যাকেটজাত খাবারে সহজ পুষ্টি লেবেল চালুর আহ্বান

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা ও সুরক্ষার বিষয়টি। এ ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করেন মাহদী আমিন। সাক্ষাতে আরও আলোচনা হয় সরকারের প্রাথমিক শিক্ষা খাতে নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে। বিশেষ করে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়টি বৈঠকে উঠে আসে।

ইউনেস্কো প্রতিনিধিরা সরকারের পরিকল্পিত ‘মিড ডে মিল’ কর্মসূচি নিয়ে ইতিবাচক মতামত দেন এবং আন্তর্জাতিক গাইডলাইন অনুসারে তা বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ, জুতা এবং পাটের ব্যাগ বিতরণ কার্যক্রম নিয়েও আলোচনা হয়। জানানো হয়, এ কার্যক্রমের একটি পাইলট প্রকল্প শিগগিরই উদ্বোধন করা হবে। 

আরও পড়ুন, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সহকারী শিক্ষক সুপারিশপ্রাপ্তদের

এ সময় উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের এসব উপহার বিতরণ কার্যক্রম প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন। সাক্ষাতে ইউনেস্কোর বিভিন্ন চলমান উদ্যোগ নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ বাংলাদেশে শিক্ষা উন্নয়ন কার্যক্রম পরিকল্পিত ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত