দেশের ২১ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। কোথাও কোথাও এটি অব্যাহত থাকতে পারে।
আরো্ পড়ুন , উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন উদ্বোধনে যশোর সফরে যাচ্ছেন তারেক রহমান
একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।তবে লঘুচাপের প্রভাবে কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৬ মিলিমিটার।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন