দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ইরান যুদ্ধকে সরকারের বড় সংকট বললেন নজরুল ইসলাম খান

ইরান যুদ্ধকে সরকারের সবচেয়ে বড় সংকট হিসেবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন, সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ নীতিই বহাল থাকবে: পরিবেশমন্ত্রী

নজরুল ইসলাম খান বলেন, বিশ্বব্যাপী চলমান ইরান যুদ্ধ সরকারের উন্নয়ন প্রচেষ্টাকে ব্যাহত করছে এবং এটি বর্তমানে সবচেয়ে বড় সংকট হিসেবে দেখা দিয়েছে। এ সময় তিনি আরও জানান, ১ মে বিএনপি আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

আরও পড়ুন, বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী

অন্যদিকে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, মে দিবসের কর্মসূচিকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। দলীয় সূত্র জানায়, শ্রমিকদের অধিকার ও বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়কে কেন্দ্র করে এ সমাবেশ আয়োজন করা হচ্ছে।

বিষয় : সরকার ইরান যুদ্ধ নজরুল ইসলাম খান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ইরান যুদ্ধকে সরকারের বড় সংকট বললেন নজরুল ইসলাম খান

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

ইরান যুদ্ধকে সরকারের সবচেয়ে বড় সংকট হিসেবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন, সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ নীতিই বহাল থাকবে: পরিবেশমন্ত্রী

নজরুল ইসলাম খান বলেন, বিশ্বব্যাপী চলমান ইরান যুদ্ধ সরকারের উন্নয়ন প্রচেষ্টাকে ব্যাহত করছে এবং এটি বর্তমানে সবচেয়ে বড় সংকট হিসেবে দেখা দিয়েছে। এ সময় তিনি আরও জানান, ১ মে বিএনপি আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

আরও পড়ুন, বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী

অন্যদিকে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, মে দিবসের কর্মসূচিকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। দলীয় সূত্র জানায়, শ্রমিকদের অধিকার ও বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়কে কেন্দ্র করে এ সমাবেশ আয়োজন করা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত