বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের দ্বার উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হলেও সেখানে দুর্নীতি থাকতে পারে না। তিনি বলেন, “মাসদার হোসেন মামলার উদাহরণ দেওয়া হয় বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে, কিন্তু মাসদার হোসেনদের মতো দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ আমরা গড়ে তুলতে চাই না।” তিনি আরও বলেন, বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় উৎখাতের উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন, সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ
বিএনপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাই সনদ, মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার বিভাগীয় সচিবালয় আইন নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে সব আইন যাচাই-বাছাই করে সংসদে বিল আকারে আনা হবে বলে জানান তিনি। আইনমন্ত্রী আরও দাবি করেন, বিএনপি জুলাই সনদ অস্বীকার করছে—এমন কথা বলা হলেও বাস্তবে তারা বিষয়টি ধারণ করে। তবে তিনি বলেন, জুলাই সনদ আদেশের কোনো সাংবিধানিক ও আইনি ভিত্তি নেই।
আরও পড়ুন, সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ নীতিই বহাল থাকবে: পরিবেশমন্ত্রী
১৯৭৩ সালের পর রাষ্ট্রপতির এমন আদেশ দেওয়ার ক্ষমতা নেই বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বক্তব্য রাখেন।এর আগে আইনমন্ত্রী বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন এবং পুরাতন জেলা জজ আদালত পরিদর্শন করেন।
বিষয় : যশোর দুর্নীতি আইনমন্ত্রী বিচার বিভাগ

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন