দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি নয়: ভূমি প্রতিমন্ত্রী

সরকারি জমির এক ইঞ্চিও বেহাত হতে দেওয়া হবে না এবং কোনোভাবেই রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ রাখা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক অবহিতকরণ সভায় তিনি বলেন, সরকারের রাজস্ব বৃদ্ধি এবং বেদখল জমি পুনরুদ্ধার বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার।

প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে সরকারি জমিতে অবৈধ দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না। দীর্ঘদিন ধরে যেসব প্রতিষ্ঠান সরকারি জমি ব্যবহার করেও রাজস্ব পরিশোধ করেনি, তাদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চা বাগান ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, দেশে বর্তমানে ১৬৬টি চা বাগানে মোট প্রায় ২ লাখ ৮২ হাজার একর জমি রয়েছে। এসব জমির মধ্যে চাষযোগ্য, অনুপযোগী এবং অব্যবহৃত জমির সঠিক হিসাব দ্রুত জমা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন, বিদ্যুৎ সংকট মোকাবিলায় ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

প্রতিমন্ত্রী আরও বলেন, গত ১৩ বছর ধরে যেসব চা বাগান থেকে সরকার কোনো রাজস্ব পায়নি, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় সরকারের লক্ষ্য—দেশের এক ইঞ্চি জমিও যেন বেহাত না হয়। অবৈধভাবে জমি দখল করে রাজস্ব না দেওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে।

আরও পড়ুন, ঢাকায় লোডশেডিং ১-২ ঘণ্টা আর গ্রামে ১৪ ঘণ্টা: সংসদে রুমিন ফারহানা

সভায় ‘গুচ্ছগ্রাম প্রকল্প-৩’-এর অগ্রগতিও তুলে ধরা হয়। জানানো হয়, প্রায় ৭৬৩ কোটি টাকা ব্যয়ে ২০ হাজার ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে প্রকল্পটি শিগগিরই একনেক সভায় উপস্থাপন করা হবে। এই প্রকল্পের আওতায় সমতল, উপকূলীয় এবং পার্বত্য অঞ্চলের জন্য আলাদা মডেলে ঘর নির্মাণ করা হবে। প্রতিমন্ত্রী নির্দেশ দেন, প্রকৃত সুবিধাভোগীরা যেন কোনোভাবেই বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে।

বিষয় : সভা জমি নির্দেশ রাজস্ব ফাঁকি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি নয়: ভূমি প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

সরকারি জমির এক ইঞ্চিও বেহাত হতে দেওয়া হবে না এবং কোনোভাবেই রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ রাখা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক অবহিতকরণ সভায় তিনি বলেন, সরকারের রাজস্ব বৃদ্ধি এবং বেদখল জমি পুনরুদ্ধার বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার।

প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে সরকারি জমিতে অবৈধ দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না। দীর্ঘদিন ধরে যেসব প্রতিষ্ঠান সরকারি জমি ব্যবহার করেও রাজস্ব পরিশোধ করেনি, তাদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চা বাগান ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, দেশে বর্তমানে ১৬৬টি চা বাগানে মোট প্রায় ২ লাখ ৮২ হাজার একর জমি রয়েছে। এসব জমির মধ্যে চাষযোগ্য, অনুপযোগী এবং অব্যবহৃত জমির সঠিক হিসাব দ্রুত জমা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন, বিদ্যুৎ সংকট মোকাবিলায় ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

প্রতিমন্ত্রী আরও বলেন, গত ১৩ বছর ধরে যেসব চা বাগান থেকে সরকার কোনো রাজস্ব পায়নি, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় সরকারের লক্ষ্য—দেশের এক ইঞ্চি জমিও যেন বেহাত না হয়। অবৈধভাবে জমি দখল করে রাজস্ব না দেওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে।

আরও পড়ুন, ঢাকায় লোডশেডিং ১-২ ঘণ্টা আর গ্রামে ১৪ ঘণ্টা: সংসদে রুমিন ফারহানা

সভায় ‘গুচ্ছগ্রাম প্রকল্প-৩’-এর অগ্রগতিও তুলে ধরা হয়। জানানো হয়, প্রায় ৭৬৩ কোটি টাকা ব্যয়ে ২০ হাজার ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে প্রকল্পটি শিগগিরই একনেক সভায় উপস্থাপন করা হবে। এই প্রকল্পের আওতায় সমতল, উপকূলীয় এবং পার্বত্য অঞ্চলের জন্য আলাদা মডেলে ঘর নির্মাণ করা হবে। প্রতিমন্ত্রী নির্দেশ দেন, প্রকৃত সুবিধাভোগীরা যেন কোনোভাবেই বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত