দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সৌদিতে হজযাত্রীর আগমন ২৫,৩৯৬, দুই জনের মৃত্যু

চলতি বছরের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী। হজ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।একই সময়ে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২২ হাজার ৫২৬ জন।হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত মোট ৬৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৪টি, সৌদি এয়ারলাইনস ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।

আরো পড়ুন ,    দেশের দুই বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

যাত্রী পরিবহনের হিসাব অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গেছেন ৯ হাজার ৯৫১ জন, সৌদি এয়ারলাইনসে ৮ হাজার ৫৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসে ৬ হাজার ৮৬৫ জন হজযাত্রী।বুলেটিনে আরও জানানো হয়, বুধবার মক্কায় আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এতে চলতি হজ মৌসুমে সৌদি আরবে মোট দুইজন বাংলাদেশির মৃত্যু হলো।সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে যাচ্ছেন।হজ ব্যবস্থাপনায় ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সিসহ মোট ৬৬০টি বেসরকারি এজেন্সি কাজ করছে।হজ ফ্লাইট ও যাত্রী পরিবহন কার্যক্রম বর্তমানে স্বাভাবিকভাবে চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয় : মৃত্যু হজযাত্রী সৌদি আরব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সৌদিতে হজযাত্রীর আগমন ২৫,৩৯৬, দুই জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

চলতি বছরের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী। হজ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।একই সময়ে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২২ হাজার ৫২৬ জন।হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত মোট ৬৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৪টি, সৌদি এয়ারলাইনস ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।

আরো পড়ুন ,    দেশের দুই বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

যাত্রী পরিবহনের হিসাব অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গেছেন ৯ হাজার ৯৫১ জন, সৌদি এয়ারলাইনসে ৮ হাজার ৫৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসে ৬ হাজার ৮৬৫ জন হজযাত্রী।বুলেটিনে আরও জানানো হয়, বুধবার মক্কায় আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এতে চলতি হজ মৌসুমে সৌদি আরবে মোট দুইজন বাংলাদেশির মৃত্যু হলো।সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে যাচ্ছেন।হজ ব্যবস্থাপনায় ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সিসহ মোট ৬৬০টি বেসরকারি এজেন্সি কাজ করছে।হজ ফ্লাইট ও যাত্রী পরিবহন কার্যক্রম বর্তমানে স্বাভাবিকভাবে চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত