দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল ২০২৬

নতুন পে-স্কেল প্রণয়নে ৩ বেতন কমিশনের সুপারিশে কমিটি গঠন

নতুন পে-স্কেল প্রণয়নে ৩ বেতন কমিশনের সুপারিশ

সরকার জাতীয় বেতন কাঠামো পুনর্বিবেচনার অংশ হিসেবে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সম্পর্কিত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে।মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে ১০ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং প্রতিরক্ষা, অর্থ, আইন ও বিচার, শিক্ষা ও স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের সচিবরা। এছাড়া হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

আরো পড়ুন , প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের সৌজন্য সাক্ষাৎ, তরুণ উন্নয়নে সহযোগিতার আশ্বাস

কমিটির কার্যপরিধিতে উল্লেখ করা হয়েছে, তারা ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’ এবং ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫’-এর দাখিলকৃত প্রতিবেদনসমূহ পর্যালোচনা করে বেতন সংক্রান্ত বিষয়গুলো বিশ্লেষণ করবে।পর্যালোচনা শেষে পরবর্তী করণীয় বিষয়ে সরকারের কাছে সুপারিশ পেশ করবে এই কমিটি।প্রজ্ঞাপনে আরও জানানো হয়, অর্থ বিভাগ কমিটিকে সচিবালয় সহায়তা প্রদান করবে এবং প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে।এটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

বিষয় : প্রজ্ঞাপন কমিশন পে-স্কেল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

নতুন পে-স্কেল প্রণয়নে ৩ বেতন কমিশনের সুপারিশে কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সরকার জাতীয় বেতন কাঠামো পুনর্বিবেচনার অংশ হিসেবে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সম্পর্কিত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে।মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে ১০ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং প্রতিরক্ষা, অর্থ, আইন ও বিচার, শিক্ষা ও স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের সচিবরা। এছাড়া হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

আরো পড়ুন , প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের সৌজন্য সাক্ষাৎ, তরুণ উন্নয়নে সহযোগিতার আশ্বাস

কমিটির কার্যপরিধিতে উল্লেখ করা হয়েছে, তারা ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’ এবং ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫’-এর দাখিলকৃত প্রতিবেদনসমূহ পর্যালোচনা করে বেতন সংক্রান্ত বিষয়গুলো বিশ্লেষণ করবে।পর্যালোচনা শেষে পরবর্তী করণীয় বিষয়ে সরকারের কাছে সুপারিশ পেশ করবে এই কমিটি।প্রজ্ঞাপনে আরও জানানো হয়, অর্থ বিভাগ কমিটিকে সচিবালয় সহায়তা প্রদান করবে এবং প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে।এটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত