ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়া চলবে দুই দিনব্যাপী।ইসির পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, বুধবার (২২ এপ্রিল) দুপুর ২টা থেকে বাছাই কার্যক্রম শুরু হয় এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তা অব্যাহত থাকবে।বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে (বেজমেন্ট-২)।
আরো পড়ুন , প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত বাড়তি বাস ভাড়া আদায় বন্ধ : মালিক সমিতি
এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশনের সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সময়সূচি জানানো হয়।নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংশ্লিষ্ট প্রার্থী নিজে উপস্থিত থাকতে পারবেন। পাশাপাশি তাদের প্রস্তাবক ও সমর্থকদেরও উপস্থিত থাকার সুযোগ রাখা হয়েছে, যাতে পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করা যায়।ইসি সূত্রে জানা গেছে, এই যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে, যা নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী ধাপ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিষয় : মনোনয়নপত্র কার্যক্রম নারী আসন

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন