দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরছে ফিলিং স্টেশনগুলোতে , জ্বালানি লাইনে ভিড় কমতে শুরু

ফিলিং স্টেশনগুলোতে ধীরে ধীরে স্বস্তি ফিরতে শুরু করেছে

জ্বালানি সরবরাহ বাড়ানোর পর দেশের ফিলিং স্টেশনগুলোতে ধীরে ধীরে স্বস্তি ফিরতে শুরু করেছে। পাম্পের সামনে দীর্ঘ যানবাহনের সারি আগের তুলনায় কমে এসেছে বলে জানা গেছে।সরকার জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের সব পাম্পে নিয়মিত জ্বালানি সরবরাহ নিশ্চিত হলে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হবে।জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানান, পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে ইতোমধ্যে বর্ধিত হারে জ্বালানি সরবরাহ শুরু হয়েছে। ট্যাংকলরিগুলো বিভিন্ন সময় পাম্পে পৌঁছানোয় বিকেল থেকে চাপ কিছুটা কমতে শুরু করে।

আরো পড়ুন , সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমা আজ শেষ , ইসির ক্যালেন্ডার অনুযায়ী শুরু চূড়ান্ত ধাপ

তিনি বলেন, বর্ধিত সরবরাহ অব্যাহত থাকলে দ্রুতই বাজারে স্থিতিশীলতা ফিরবে।এদিকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ডিজেল ও পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ এবং অকটেনের সরবরাহ ২০ শতাংশ বাড়ানো হয়েছে।রাজধানীর মেঘনা মডেল সার্ভিসেস লিমিটেডের এক কর্মকর্তা জানান, আগে যেখানে এক ট্যাংকলরি তেল আসত, এখন দ্বিগুণ সরবরাহ পাওয়া যাচ্ছে, ফলে পাম্পে চাপ কিছুটা কমেছে।তবে কিছু পাম্প মালিক অভিযোগ করেছেন, তারা প্রত্যাশিত বর্ধিত সরবরাহ পাননি। এ বিষয়ে জ্বালানি বিভাগ জানিয়েছে, কোনো অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ডিপোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।বিশ্লেষকদের মতে, সরবরাহ স্থিতিশীল থাকলে দ্রুতই জ্বালানি বাজারে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে।

বিষয় : জ্বালানি সরবরাহ স্বস্তি ফিরত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরছে ফিলিং স্টেশনগুলোতে , জ্বালানি লাইনে ভিড় কমতে শুরু

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

জ্বালানি সরবরাহ বাড়ানোর পর দেশের ফিলিং স্টেশনগুলোতে ধীরে ধীরে স্বস্তি ফিরতে শুরু করেছে। পাম্পের সামনে দীর্ঘ যানবাহনের সারি আগের তুলনায় কমে এসেছে বলে জানা গেছে।সরকার জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের সব পাম্পে নিয়মিত জ্বালানি সরবরাহ নিশ্চিত হলে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হবে।জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানান, পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে ইতোমধ্যে বর্ধিত হারে জ্বালানি সরবরাহ শুরু হয়েছে। ট্যাংকলরিগুলো বিভিন্ন সময় পাম্পে পৌঁছানোয় বিকেল থেকে চাপ কিছুটা কমতে শুরু করে।

আরো পড়ুন , সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমা আজ শেষ , ইসির ক্যালেন্ডার অনুযায়ী শুরু চূড়ান্ত ধাপ

তিনি বলেন, বর্ধিত সরবরাহ অব্যাহত থাকলে দ্রুতই বাজারে স্থিতিশীলতা ফিরবে।এদিকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ডিজেল ও পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ এবং অকটেনের সরবরাহ ২০ শতাংশ বাড়ানো হয়েছে।রাজধানীর মেঘনা মডেল সার্ভিসেস লিমিটেডের এক কর্মকর্তা জানান, আগে যেখানে এক ট্যাংকলরি তেল আসত, এখন দ্বিগুণ সরবরাহ পাওয়া যাচ্ছে, ফলে পাম্পে চাপ কিছুটা কমেছে।তবে কিছু পাম্প মালিক অভিযোগ করেছেন, তারা প্রত্যাশিত বর্ধিত সরবরাহ পাননি। এ বিষয়ে জ্বালানি বিভাগ জানিয়েছে, কোনো অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ডিপোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।বিশ্লেষকদের মতে, সরবরাহ স্থিতিশীল থাকলে দ্রুতই জ্বালানি বাজারে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত