ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার (২১ এপ্রিল)। আজ বিকেল পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দিতে পারবেন।নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। এরপর আপিল, নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দ শেষে আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।ইসি সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের নির্বাচন সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলোর মধ্যে বণ্টন করা হবে।
আরো পড়ুন , এসএসসি পরীক্ষা শুরু, কেন্দ্রে কেন্দ্রে কড়া নিরাপত্তা
বর্তমান হিসাব অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত তালিকা ও প্রতীক বরাদ্দের ধাপ শুরু হবে।ইতোমধ্যে বিএনপি জোট ৩৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে এবং জামায়াত জোট ১৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ করেছে।ইসি জানায়, এখন পর্যন্ত মোট ৪৩১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, এর মধ্যে ৫ জন ইতোমধ্যে জমা দিয়েছেন।তারা হলেন— সানজিদা ইসলাম তুলি, নিলুফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ ও নিপুন রায় চৌধুরী।নির্বাচন বিশ্লেষকদের মতে, জোটভিত্তিক আসন বণ্টনের কারণে অনেক ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সম্ভাবনাও তৈরি হতে পারে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন