আইপিএলের ইতিহাসে নতুন এক মাইলফলক গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু—আরসিবি।টুর্নামেন্টের প্রথম দল হিসেবে নিজেদের ঘরের মাঠে ১০০তম ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছে বিরাট কোহলির দল।শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামে আরসিবি। এই ম্যাচটিই ছিল তাদের হোম গ্রাউন্ডে শততম উপস্থিতি।আইপিএলের ইতিহাসে এখনো কোনো দল নিজেদের নির্দিষ্ট ভেন্যুতে এত ম্যাচ খেলেনি।আরও বিশেষ বিষয় হলো, ঠিক ১৮ বছর আগে এই দিনেই শুরু হয়েছিল আইপিএল।
আরো পড়ুন , আর্জেন্টিনা-পাকিস্তান ম্যাচ গুঞ্জন, ফুটবল মহলে আলোচনা
২০০৮ সালে উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই চিন্নাস্বামীতেই মাঠে নেমেছিল বেঙ্গালুরু।ঘরের মাঠে ম্যাচ খেলার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স—ইডেন গার্ডেন্সে ৯৮টি ম্যাচ। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স ওয়াংখেড়েতে ৯৫টি ম্যাচ খেলেছে।চেন্নাই সুপার কিংস চিদাম্বরম স্টেডিয়ামে খেলেছে ৮০টি ম্যাচ, আর দিল্লি ক্যাপিটালস অরুণ জেটলি স্টেডিয়ামে খেলেছে ৮৯টি ম্যাচ।আইপিএলে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও মুম্বাই ইন্ডিয়ান্সের দখলে—২৮২ ম্যাচ। বেঙ্গালুরু রয়েছে দ্বিতীয় স্থানে ২৭৭ ম্যাচ নিয়ে।সব মিলিয়ে, ঘরের মাঠে শততম ম্যাচ খেলে আইপিএল ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল আরসিবি।
বিষয় : টুর্নামেন্ট আইপিএল বেঙ্গালু

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন