বাংলাদেশের হজ যাত্রার আনুষ্ঠানিক সূচনা হলো প্রথম ফ্লাইটের মাধ্যমে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে।স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।বিমানবন্দরে হজযাত্রীদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম।
আরো পড়ুন , ফের লোডশেডিং এর কবলে দেশ গরমে জনজীবন বিপর্যস্ত
এ সময় হজযাত্রীদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তারা এবং সৌদি হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিনিধিরা।হজযাত্রীদের নিরাপদ ও সুষ্ঠু আগমনের জন্য সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।এদিকে, শুক্রবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বিষয় : হজযাত্রী জেদ্দা প্রথম ফ্লাইট

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের হজ যাত্রার আনুষ্ঠানিক সূচনা হলো প্রথম ফ্লাইটের মাধ্যমে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে।স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।বিমানবন্দরে হজযাত্রীদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম।
আরো পড়ুন , ফের লোডশেডিং এর কবলে দেশ গরমে জনজীবন বিপর্যস্ত
এ সময় হজযাত্রীদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তারা এবং সৌদি হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিনিধিরা।হজযাত্রীদের নিরাপদ ও সুষ্ঠু আগমনের জন্য সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।এদিকে, শুক্রবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আপনার মতামত লিখুন