দৈনিক সংবাদ দিগন্ত

ঢাবিতে প্রক্টরিয়াল টহল বন্ধ, নিরাপত্তা সংকট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত প্রক্টরিয়াল টিমের নিয়মিত টহল কার্যক্রম টানা দুই দিন ধরে ব্যাহত রয়েছে। প্রধান ব্যবহৃত গাড়িটি যান্ত্রিক ত্রুটির কারণে গ্যারেজে থাকায় ক্যাম্পাসে টহল কার্যত বন্ধ হয়ে গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুধু প্রধান জিপ গাড়িটিই নয়, গ্রিন ফিউচার ফাউন্ডেশন থেকে পাওয়া প্রক্টরিয়াল টিমের বিদ্যুৎচালিত যানটিও বিকল হয়ে পড়েছে। ফলে বর্তমানে টিমটি যানবাহন সংকটে পড়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ছিনতাই, মাদক সংশ্লিষ্টতা ও বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটার অভিযোগ রয়েছে। এসব নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল টহল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। তবে টহল বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, বিশেষ করে রাতের নিরাপত্তা নিয়ে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাতুল হাসান বলেন, শহীদ মিনার ও মাজারসংলগ্ন এলাকায় প্রায়ই অপরাধমূলক ঘটনা ঘটে। সম্প্রতি ওই এলাকায় হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। এ পরিস্থিতিতে টহল না থাকায় নিরাপত্তা শঙ্কা বাড়ছে।

আরও পড়ুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা ও সেমিনার ২০২৬

আরেক শিক্ষার্থী আফসানা সুলতানা বলেন, নিয়মিত টহল না থাকলে বিশেষ করে নারী শিক্ষার্থীরা বেশি ঝুঁকিতে পড়ে। রাতে হলে ফেরার সময় এখন আতঙ্ক কাজ করে। এ বিষয়ে প্রক্টর অফিসের অফিস সহকারী মো. ইউসুফ হারুন বলেন, গাড়িটির সাসপেনশনে সমস্যা হয়েছে এবং বাজেট জটিলতার কারণে মেরামতে কিছুটা সময় লাগছে। তিনি জানান, বর্তমানে প্রবেশদ্বারগুলোতে নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন এবং জরুরি পরিস্থিতিতে রিকশাযোগে ঘটনাস্থলে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন, পাশ করেও ফেল দেখানোয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তীব্র ক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, গাড়িটি মেরামতের জন্য গ্যারেজে রয়েছে এবং শিগগিরই টহল কার্যক্রম স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

বিষয় : টহল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রক্টরিয়াল টিম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ঢাবিতে প্রক্টরিয়াল টহল বন্ধ, নিরাপত্তা সংকট

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত প্রক্টরিয়াল টিমের নিয়মিত টহল কার্যক্রম টানা দুই দিন ধরে ব্যাহত রয়েছে। প্রধান ব্যবহৃত গাড়িটি যান্ত্রিক ত্রুটির কারণে গ্যারেজে থাকায় ক্যাম্পাসে টহল কার্যত বন্ধ হয়ে গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুধু প্রধান জিপ গাড়িটিই নয়, গ্রিন ফিউচার ফাউন্ডেশন থেকে পাওয়া প্রক্টরিয়াল টিমের বিদ্যুৎচালিত যানটিও বিকল হয়ে পড়েছে। ফলে বর্তমানে টিমটি যানবাহন সংকটে পড়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ছিনতাই, মাদক সংশ্লিষ্টতা ও বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটার অভিযোগ রয়েছে। এসব নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল টহল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। তবে টহল বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, বিশেষ করে রাতের নিরাপত্তা নিয়ে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাতুল হাসান বলেন, শহীদ মিনার ও মাজারসংলগ্ন এলাকায় প্রায়ই অপরাধমূলক ঘটনা ঘটে। সম্প্রতি ওই এলাকায় হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। এ পরিস্থিতিতে টহল না থাকায় নিরাপত্তা শঙ্কা বাড়ছে।

আরও পড়ুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা ও সেমিনার ২০২৬

আরেক শিক্ষার্থী আফসানা সুলতানা বলেন, নিয়মিত টহল না থাকলে বিশেষ করে নারী শিক্ষার্থীরা বেশি ঝুঁকিতে পড়ে। রাতে হলে ফেরার সময় এখন আতঙ্ক কাজ করে। এ বিষয়ে প্রক্টর অফিসের অফিস সহকারী মো. ইউসুফ হারুন বলেন, গাড়িটির সাসপেনশনে সমস্যা হয়েছে এবং বাজেট জটিলতার কারণে মেরামতে কিছুটা সময় লাগছে। তিনি জানান, বর্তমানে প্রবেশদ্বারগুলোতে নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন এবং জরুরি পরিস্থিতিতে রিকশাযোগে ঘটনাস্থলে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন, পাশ করেও ফেল দেখানোয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তীব্র ক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, গাড়িটি মেরামতের জন্য গ্যারেজে রয়েছে এবং শিগগিরই টহল কার্যক্রম স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত