দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

কৃষিতে ব্যয় কমাতে সোলার শক্তির দিকে সরকারের নতুন উদ্যোগ

কৃষি উৎপাদন খরচ কমাতে নতুন উদ্যোগ

কৃষি খাতে উৎপাদন ব্যয় কমানো এবং সেচ ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে ডিপটিউবওয়েল ও শ্যালো মেশিনে সোলার সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন জানিয়েছেন, এ উদ্যোগ বাস্তবায়নে কৃষকদের ভর্তুকি দেওয়া হবে, ফলে তারা অর্ধেক খরচে সোলার সুবিধা পাবেন।শুক্রবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার এলাকায় কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, কৃষি খাতে জ্বালানি ব্যয় একটি বড় চ্যালেঞ্জ। এই ব্যয় কমাতে সরকার ধাপে ধাপে সেচ ব্যবস্থাকে সৌরশক্তিনির্ভর করার পরিকল্পনা নিয়েছে। এর ফলে ডিজেল ও বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে এবং কৃষকদের উৎপাদন খরচ হ্রাস পাবে।

আরো  পড়ুন , ডিএমপিতে রদবদল, তিন থানার ওসি বদলি

তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ভোটের পরপরই এ উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।অনুষ্ঠানে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহাম্মদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান।এদিন ১ হাজার ৪৫৮ জন কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হয়, যা কৃষকদের সরকারি সহায়তা প্রাপ্তি সহজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : উদ্যোগ কৃষি উৎপাদন সোলার সিস্টেম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কৃষিতে ব্যয় কমাতে সোলার শক্তির দিকে সরকারের নতুন উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

কৃষি খাতে উৎপাদন ব্যয় কমানো এবং সেচ ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে ডিপটিউবওয়েল ও শ্যালো মেশিনে সোলার সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন জানিয়েছেন, এ উদ্যোগ বাস্তবায়নে কৃষকদের ভর্তুকি দেওয়া হবে, ফলে তারা অর্ধেক খরচে সোলার সুবিধা পাবেন।শুক্রবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার এলাকায় কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, কৃষি খাতে জ্বালানি ব্যয় একটি বড় চ্যালেঞ্জ। এই ব্যয় কমাতে সরকার ধাপে ধাপে সেচ ব্যবস্থাকে সৌরশক্তিনির্ভর করার পরিকল্পনা নিয়েছে। এর ফলে ডিজেল ও বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে এবং কৃষকদের উৎপাদন খরচ হ্রাস পাবে।

আরো  পড়ুন , ডিএমপিতে রদবদল, তিন থানার ওসি বদলি

তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ভোটের পরপরই এ উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।অনুষ্ঠানে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহাম্মদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান।এদিন ১ হাজার ৪৫৮ জন কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হয়, যা কৃষকদের সরকারি সহায়তা প্রাপ্তি সহজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত