কৃষকের ন্যায্য অধিকার ও কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে পর্যাপ্ত সার সরবরাহের দাবিতে রংপুরের মিঠাপুকুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন (রেজিঃ বি-২১৩৩), মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে মিঠাপুকুর ফ্লাইওভার ব্রিজ সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রংপুর জেলা সেক্রেটারি হারুনুর রশিদ বেলাল। আরও পড়ুন, কক্সবাজারে ২৪ হাজার ইয়াবাসহ গাড়ি জব্দ, আটক ২বিশেষ অতিথি ছিলেন কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন, রংপুর জেলা সেক্রেটারি মিজানুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, মিঠাপুকুর উপজেলা সভাপতি আবু জাহের নোমান।বক্তারা বলেন, কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে। তাই কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা এবং সার সংকটের স্থায়ী সমাধান করা জরুরি।মানববন্ধনে কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের বিপুলসংখ্যক কৃষক ও শ্রমিক অংশগ্রহণ করেন।কৃষকের দাবি স্পষ্ট,কৃষির মৌসুমে পর্যাপ্ত সার চাই, কোনো সংকট নয়।