জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার থেকে শুরু হচ্ছে। দুই দিনব্যাপী এই কার্যক্রম শনিবার পর্যন্ত চলবে।বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যে ফরম জমা দিয়েছেন। সেই প্রেক্ষিতে দলের মনোনয়ন বোর্ড গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাৎকার গ্রহণ করবে।
আরো পড়ুন , আজ প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী
সাক্ষাৎকার কার্যক্রম শুক্রবার বিকেল ৩টা থেকে শুরু হয়ে শনিবার বিকেল ৩টা পর্যন্ত চলবে।দলীয় সূত্র অনুযায়ী, প্রথম দিন রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। দ্বিতীয় দিনে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনয়ন বোর্ডের বৈঠকে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।দলীয় নেতৃত্ব আশা করছে, এই প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষিত নারী আসনের জন্য যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী নির্বাচন করা সম্ভব হবে।
বিষয় : মনোনয়ন জাতীয়তাবাদী নারী আসন

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন