দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

আজ প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়েছে এবারের হজ ফ্লাইট কার্যক্রম।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়েছে এবারের হজ ফ্লাইট কার্যক্রম। শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট উদ্বোধনের কথা রয়েছে, যার পরপরই প্রথম ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে।প্রথম হজ ফ্লাইটটি রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে।শনিবার মোট ১৪টি হজ ফ্লাইট পরিচালিত হবে বলে জানা গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি, সৌদি আরবের সাউদিয়া ৪টি এবং ফ্লাইনাস ৪টি ফ্লাইট পরিচালনা করবে।

আরো পড়ুন , জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদনের ধস , সংকটের চাপে লোডশেডিং

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এবার ২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।হজ চুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি অংশের মধ্যে ৩৫ শতাংশ পরিবহন করবে সৌদি আরবের সাউদিয়া এবং ১৫ শতাংশ ফ্লাইনাস।প্রি-হজ ফ্লাইট কার্যক্রম চলবে ২১ মে পর্যন্ত, মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে। এরপর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।

বিষয় : বিমানবন্দর প্রধানমন্ত্রী হজ ফ্লাইট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

আজ প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়েছে এবারের হজ ফ্লাইট কার্যক্রম। শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট উদ্বোধনের কথা রয়েছে, যার পরপরই প্রথম ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে।প্রথম হজ ফ্লাইটটি রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে।শনিবার মোট ১৪টি হজ ফ্লাইট পরিচালিত হবে বলে জানা গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি, সৌদি আরবের সাউদিয়া ৪টি এবং ফ্লাইনাস ৪টি ফ্লাইট পরিচালনা করবে।

আরো পড়ুন , জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদনের ধস , সংকটের চাপে লোডশেডিং

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এবার ২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।হজ চুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি অংশের মধ্যে ৩৫ শতাংশ পরিবহন করবে সৌদি আরবের সাউদিয়া এবং ১৫ শতাংশ ফ্লাইনাস।প্রি-হজ ফ্লাইট কার্যক্রম চলবে ২১ মে পর্যন্ত, মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে। এরপর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত