দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে যাচ্ছে: ২০২৯ সালের মধ্যে শেষের ঘোষণা

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

চট্টগ্রাম থেকে কক্সবাজার—দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত মহাসড়ক। দীর্ঘদিন ধরেই এই সড়কটি চার লেনে উন্নীত করার দাবি জানিয়ে আসছিলেন যাত্রী ও স্থানীয়রা। অবশেষে সেই দাবির বাস্তবায়নে বড় অগ্রগতির কথা জানাল সরকার।সংসদে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।তিনি বলেন, হাইওয়ে ইম্প্রুভমেন্ট ফেজ-১ এর আওতায় ২৬ দশমিক ২১ কিলোমিটার অংশ চার লেনে 

প্রশস্ত করার প্রকল্প ইতোমধ্যে পিপিপি ভিত্তিতে অনুমোদিত হয়েছে। খুব শিগগিরই এ প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রী।এ প্রকল্পের আওতায় ২ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে, যা যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।মন্ত্রী আরও জানান, মহাসড়কের অবশিষ্ট প্রায় ৪৮ কিলোমিটার অংশের জন্য ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। এই অংশের অর্থায়নের জন্য জাইকার সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত 

আরো পড়ুন , হাসপাতাল নিজেই রোগী”সংসদে তীব্র বক্তব্য রুমিন ফারহানার

করেন তিনি।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। এ বিষয়ে মন্ত্রী স্বীকার করে বলেন, দুর্ঘটনা কমাতে ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং চার লেনে উন্নীত হলে পরিস্থিতি আরও উন্নত হবে।উল্লেখ্য, ১৫৯ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক চার লেনে উন্নীত করার জন্য অতীতেও একাধিক সমীক্ষা পরিচালিত হয়েছে। ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে একটি সুইডিশ কনসালট্যান্ট প্রতিষ্ঠান প্রায় ১০ হাজার কোটি টাকার ব্যয় প্রাক্কলন করেছিল।সরকার আশা করছে, ২০২৯ সালের মধ্যেই এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ সম্পন্ন হবে, যা দেশের পর্যটন ও অর্থনীতিতে নতুন গতি এনে দেবে।

বিষয় : কক্সবাজার মহাসড়ক চট্টগ্রাম থেকে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে যাচ্ছে: ২০২৯ সালের মধ্যে শেষের ঘোষণা

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

চট্টগ্রাম থেকে কক্সবাজার—দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত মহাসড়ক। দীর্ঘদিন ধরেই এই সড়কটি চার লেনে উন্নীত করার দাবি জানিয়ে আসছিলেন যাত্রী ও স্থানীয়রা। অবশেষে সেই দাবির বাস্তবায়নে বড় অগ্রগতির কথা জানাল সরকার।সংসদে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।তিনি বলেন, হাইওয়ে ইম্প্রুভমেন্ট ফেজ-১ এর আওতায় ২৬ দশমিক ২১ কিলোমিটার অংশ চার লেনে 

প্রশস্ত করার প্রকল্প ইতোমধ্যে পিপিপি ভিত্তিতে অনুমোদিত হয়েছে। খুব শিগগিরই এ প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রী।এ প্রকল্পের আওতায় ২ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে, যা যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।মন্ত্রী আরও জানান, মহাসড়কের অবশিষ্ট প্রায় ৪৮ কিলোমিটার অংশের জন্য ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। এই অংশের অর্থায়নের জন্য জাইকার সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত 

আরো পড়ুন , হাসপাতাল নিজেই রোগী”সংসদে তীব্র বক্তব্য রুমিন ফারহানার

করেন তিনি।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। এ বিষয়ে মন্ত্রী স্বীকার করে বলেন, দুর্ঘটনা কমাতে ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং চার লেনে উন্নীত হলে পরিস্থিতি আরও উন্নত হবে।উল্লেখ্য, ১৫৯ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক চার লেনে উন্নীত করার জন্য অতীতেও একাধিক সমীক্ষা পরিচালিত হয়েছে। ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে একটি সুইডিশ কনসালট্যান্ট প্রতিষ্ঠান প্রায় ১০ হাজার কোটি টাকার ব্যয় প্রাক্কলন করেছিল।সরকার আশা করছে, ২০২৯ সালের মধ্যেই এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ সম্পন্ন হবে, যা দেশের পর্যটন ও অর্থনীতিতে নতুন গতি এনে দেবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত