দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ১৭ জুন ২০২৬

“হাসপাতাল নিজেই রোগী” সংসদে তীব্র বক্তব্য রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদে তার নিজ নির্বাচনী এলাকার স্বাস্থ্যসেবার চিত্র তুলে ধরে সরাইল উপজেলা হাসপাতালের বেহাল অবস্থার কঠোর সমালোচনা করেছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য ৫০ শয্যার একটি হাসপাতাল থাকলেও সেটি কার্যত নিজেই একজন রোগীর মতো অবস্থায় রয়েছে।

রুমিন ফারহানা বলেন, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক, কর্মচারী, ওষুধ এবং আধুনিক যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে। এতে সাধারণ মানুষ যথাযথ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।তিনি আরও জানান, ১০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণের পরিকল্পনা থাকলেও ৫ আগস্টের পর ঠিকাদার কাজ ছেড়ে চলে যায়। বর্তমানে পুরোনো দোতলা ভবনে সীমিতভাবে কার্যক্রম চলছে।এছাড়া হাসপাতালে ৬৪টি পদ শূন্য রয়েছে বলেও সংসদে উল্লেখ করেন তিনি।

বিষয় : ব্রাহ্মণবাড়িয়া রুমিন ফারহানার বক্তব্য রুমিন ফারহানার Daily Songbad Diganta হাসপাতালে রোগীর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

“হাসপাতাল নিজেই রোগী” সংসদে তীব্র বক্তব্য রুমিন ফারহানার

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদে তার নিজ নির্বাচনী এলাকার স্বাস্থ্যসেবার চিত্র তুলে ধরে সরাইল উপজেলা হাসপাতালের বেহাল অবস্থার কঠোর সমালোচনা করেছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য ৫০ শয্যার একটি হাসপাতাল থাকলেও সেটি কার্যত নিজেই একজন রোগীর মতো অবস্থায় রয়েছে।

রুমিন ফারহানা বলেন, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক, কর্মচারী, ওষুধ এবং আধুনিক যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে। এতে সাধারণ মানুষ যথাযথ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।তিনি আরও জানান, ১০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণের পরিকল্পনা থাকলেও ৫ আগস্টের পর ঠিকাদার কাজ ছেড়ে চলে যায়। বর্তমানে পুরোনো দোতলা ভবনে সীমিতভাবে কার্যক্রম চলছে।এছাড়া হাসপাতালে ৬৪টি পদ শূন্য রয়েছে বলেও সংসদে উল্লেখ করেন তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত