দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সংসদে মোবাইল ব্যবহার নিয়ে ডেপুটি স্পিকারের অসন্তোষ

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের মোবাইল ফোনে কথা বলার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনে এ ঘটনা ঘটে। সংসদ কক্ষে একাধিক সদস্য মোবাইল ফোনে কথা বলায় পরিবেশ বিঘ্নিত হয় বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন, ঢাকা-৫ এমপি কামাল হোসেনের অভিযোগ: রাত ২টা পর্যন্ত দাঁড়িয়েও জ্বালানি পাননি

এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু করলে ডেপুটি স্পিকার তার বক্তব্য থামিয়ে চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন। ডেপুটি স্পিকার বলেন, সংসদ কক্ষে ফোনে কথা বলার কারণে বক্তব্য ও আলোচনায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, যা নিয়মবহির্ভূত আচরণ। পরে চিফ হুইপ নুরুল ইসলাম সংসদে দাঁড়িয়ে সদস্যদের সতর্ক করেন এবং বলেন, হাউসের ভেতরে ফোনে কথা না বলার অনুরোধ জানানো হচ্ছে।

আরও পড়ুন, টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০-তে তারেক রহমান

তিনি আরও বলেন, সংসদে কথা বলার সময় স্পিকারের দৃষ্টি আকর্ষণ চলাকালে মাঝখান দিয়ে চলাচল করা উচিত নয়। রুলস অব প্রসিডিউর অনুযায়ী এটি শৃঙ্খলা ভঙ্গ। এছাড়া তিনি সংসদ কক্ষে ছবি তোলা ও অপ্রয়োজনীয় চলাচল থেকেও বিরত থাকার আহ্বান জানান।

বিষয় : সংসদ ব্যারিস্টার অধিবেশন ডেপুটি স্পিকার মোবাইল ফোনে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সংসদে মোবাইল ব্যবহার নিয়ে ডেপুটি স্পিকারের অসন্তোষ

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের মোবাইল ফোনে কথা বলার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনে এ ঘটনা ঘটে। সংসদ কক্ষে একাধিক সদস্য মোবাইল ফোনে কথা বলায় পরিবেশ বিঘ্নিত হয় বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন, ঢাকা-৫ এমপি কামাল হোসেনের অভিযোগ: রাত ২টা পর্যন্ত দাঁড়িয়েও জ্বালানি পাননি

এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু করলে ডেপুটি স্পিকার তার বক্তব্য থামিয়ে চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন। ডেপুটি স্পিকার বলেন, সংসদ কক্ষে ফোনে কথা বলার কারণে বক্তব্য ও আলোচনায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, যা নিয়মবহির্ভূত আচরণ। পরে চিফ হুইপ নুরুল ইসলাম সংসদে দাঁড়িয়ে সদস্যদের সতর্ক করেন এবং বলেন, হাউসের ভেতরে ফোনে কথা না বলার অনুরোধ জানানো হচ্ছে।

আরও পড়ুন, টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০-তে তারেক রহমান

তিনি আরও বলেন, সংসদে কথা বলার সময় স্পিকারের দৃষ্টি আকর্ষণ চলাকালে মাঝখান দিয়ে চলাচল করা উচিত নয়। রুলস অব প্রসিডিউর অনুযায়ী এটি শৃঙ্খলা ভঙ্গ। এছাড়া তিনি সংসদ কক্ষে ছবি তোলা ও অপ্রয়োজনীয় চলাচল থেকেও বিরত থাকার আহ্বান জানান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত