মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প নতুন শ্রমবাজার অনুসন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় ইউরোপ ও অন্যান্য অঞ্চলের বিভিন্ন দেশে শ্রমবাজার সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে।এর মধ্যে রয়েছে সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়া। এসব দেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির উদ্যোগ চলছে বলে জানান প্রধানমন্ত্রী।
আরো পড়ুন , পাসপোর্ট সূচকে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ, অবস্থান এখন ৯৫তম
তিনি আরও বলেন, বিদেশে কর্মী নিয়োগকারী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের সফরের পরিকল্পনাও নেওয়া হয়েছে।এছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে নতুন শ্রমবাজার অনুসন্ধান ও দক্ষ জনশক্তির চাহিদা নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী জানান, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে আলোচনা চলছে এবং থাইল্যান্ডের সঙ্গেও কর্মী নিয়োগ চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।জাপানে কর্মী চাহিদা বাড়ায় সেখানে ভাষা ও দক্ষতা প্রশিক্ষণের পরিধি বাড়ানো হয়েছে। বর্তমানে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি ভাষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বিষয় : পরিস্থিতি শ্রমবাজার সুনির্দিষ্ট

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন