দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন আজ

টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তিনি ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশে যাত্রা করেন।সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় টাঙ্গাইলে পৌঁছে তিনি প্রথমে সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে দেশব্যাপী প্রি-পাইলটিং হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন।

আরো পড়ুন , নববর্ষে ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ, ১০ জেলায় পরীক্ষামূলক বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পরে দুপুর সোয়া ১২টায় পৌর উদ্যানে কৃষিমেলা উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় ১ হাজার ৪৫৩ জন কৃষক এই কার্ডের সুবিধা পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে ১৫ জন কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন এবং গাছের চারা বিতরণ করবেন বলে জানা গেছে।

বিষয় : উদ্বোধন প্রধানমন্ত্রী কৃষক কার্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন আজ

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তিনি ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশে যাত্রা করেন।সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় টাঙ্গাইলে পৌঁছে তিনি প্রথমে সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে দেশব্যাপী প্রি-পাইলটিং হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন।

আরো পড়ুন , নববর্ষে ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ, ১০ জেলায় পরীক্ষামূলক বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পরে দুপুর সোয়া ১২টায় পৌর উদ্যানে কৃষিমেলা উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় ১ হাজার ৪৫৩ জন কৃষক এই কার্ডের সুবিধা পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে ১৫ জন কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন এবং গাছের চারা বিতরণ করবেন বলে জানা গেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত