দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

নববর্ষ ঘিরে নাশকতার শঙ্কা নেই: রমনায় কড়া নিরাপত্তায় র‌্যাব

রমনায় কড়া নিরাপত্তায় র‌্যাব

বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন ঘিরে রাজধানীতে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।সোমবার সকালে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের তৈরি মঞ্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।র‌্যাব মহাপরিচালক বলেন, পহেলা বৈশাখকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। র‌্যাবের কমান্ডো ইউনিট প্রস্তুত রয়েছে এবং যে কোনো ধরনের নাশকতার চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

আরো পড়ুন , বৈশাখ মানেই নবজাগরণ: ঐতিহ্য-সংস্কৃতির সঙ্গে উন্নয়নের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

তিনি জানান, পুরো এলাকা ইতোমধ্যে ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হয়েছে। পাশাপাশি ড্রোন, সিসিটিভি ক্যামেরা এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।গুজব প্রতিরোধে র‌্যাবের সাইবার টিম সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান তিনি।এছাড়া, ইভটিজিংসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সাদা পোশাকে র‌্যাব সদস্য মোতায়েন থাকবে বলেও নিশ্চিত করেন র‌্যাব প্রধান।সব মিলিয়ে, উৎসবমুখর পরিবেশে নিরাপদে বাংলা নববর্ষ উদযাপনে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয় : নিরাপত্তা র‌্যাব নাশকতার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নববর্ষ ঘিরে নাশকতার শঙ্কা নেই: রমনায় কড়া নিরাপত্তায় র‌্যাব

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন ঘিরে রাজধানীতে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।সোমবার সকালে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের তৈরি মঞ্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।র‌্যাব মহাপরিচালক বলেন, পহেলা বৈশাখকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। র‌্যাবের কমান্ডো ইউনিট প্রস্তুত রয়েছে এবং যে কোনো ধরনের নাশকতার চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

আরো পড়ুন , বৈশাখ মানেই নবজাগরণ: ঐতিহ্য-সংস্কৃতির সঙ্গে উন্নয়নের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

তিনি জানান, পুরো এলাকা ইতোমধ্যে ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হয়েছে। পাশাপাশি ড্রোন, সিসিটিভি ক্যামেরা এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।গুজব প্রতিরোধে র‌্যাবের সাইবার টিম সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান তিনি।এছাড়া, ইভটিজিংসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সাদা পোশাকে র‌্যাব সদস্য মোতায়েন থাকবে বলেও নিশ্চিত করেন র‌্যাব প্রধান।সব মিলিয়ে, উৎসবমুখর পরিবেশে নিরাপদে বাংলা নববর্ষ উদযাপনে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত