দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১২ এপ্রিল ২০২৬

শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস চালু করল শিক্ষাপ্রতিষ্ঠান

রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে অনলাইন ক্লাস

জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে অনলাইন ক্লাস ব্যবস্থা।রোববার সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টা থেকে এই অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়।এই ব্যবস্থায় শিক্ষকরা নিজ নিজ ক্লাসরুমে উপস্থিত থেকে ভার্চুয়ালি ক্লাস নিচ্ছেন, আর শিক্ষার্থীরা বাসায় বসেই অনলাইনে ক্লাসে অংশ নিচ্ছে।শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত কলেজ শাখায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু হলেও ধীরে ধীরে স্কুল পর্যায়েও তা সম্প্রসারণ করা হবে।

আরো পড়ুন , ঢাকাসহ বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস এবং তিন দিন অফলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।নতুন রুটিন অনুযায়ী রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস এবং শনিবার, সোমবার ও বুধবার অফলাইন ক্লাস নেওয়া হবে।শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় রাজধানীর কয়েকটি স্কুলকে পাইলট প্রকল্পের আওতায় এনে এই ব্যবস্থা চালু করা হয়েছে।এর আগে এ বিষয়ে অংশীজনদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় এবং শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।সরকারের লক্ষ্য হলো শিক্ষায় ডিজিটাল পদ্ধতির ব্যবহার বাড়ানো এবং ধাপে ধাপে পুরো দেশে এই ব্যবস্থা সম্প্রসারণ করা।

বিষয় : শিক্ষার্থী অনলাইন ক্লাস জ্বালানি সংকট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস চালু করল শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে অনলাইন ক্লাস ব্যবস্থা।রোববার সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টা থেকে এই অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়।এই ব্যবস্থায় শিক্ষকরা নিজ নিজ ক্লাসরুমে উপস্থিত থেকে ভার্চুয়ালি ক্লাস নিচ্ছেন, আর শিক্ষার্থীরা বাসায় বসেই অনলাইনে ক্লাসে অংশ নিচ্ছে।শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত কলেজ শাখায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু হলেও ধীরে ধীরে স্কুল পর্যায়েও তা সম্প্রসারণ করা হবে।

আরো পড়ুন , ঢাকাসহ বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস এবং তিন দিন অফলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।নতুন রুটিন অনুযায়ী রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস এবং শনিবার, সোমবার ও বুধবার অফলাইন ক্লাস নেওয়া হবে।শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় রাজধানীর কয়েকটি স্কুলকে পাইলট প্রকল্পের আওতায় এনে এই ব্যবস্থা চালু করা হয়েছে।এর আগে এ বিষয়ে অংশীজনদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় এবং শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।সরকারের লক্ষ্য হলো শিক্ষায় ডিজিটাল পদ্ধতির ব্যবহার বাড়ানো এবং ধাপে ধাপে পুরো দেশে এই ব্যবস্থা সম্প্রসারণ করা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত