দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : রোববার, ১২ এপ্রিল ২০২৬

ঢাকাসহ বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস

লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তার আশপাশে অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।এ অবস্থায় রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরো পড়ুন , সেনাবাহিনীতে রাজনৈতিক প্রভাব গ্রহণযোগ্য নয় : তারেক রহমান

 দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে।রোববারের পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।এ সময় দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তাপমাত্রা কিছুটা ওঠানামা করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিষয় : বজ্রবৃষ্টি লঘুচাপ দমকা হাওয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ঢাকাসহ বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তার আশপাশে অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।এ অবস্থায় রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরো পড়ুন , সেনাবাহিনীতে রাজনৈতিক প্রভাব গ্রহণযোগ্য নয় : তারেক রহমান

 দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে।রোববারের পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।এ সময় দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তাপমাত্রা কিছুটা ওঠানামা করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত