দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১২ এপ্রিল ২০২৬

মেঘলা আকাশ তবুও ঢাকায় ফের গরমের অস্বস্তি

কয়েকদিনের বৃষ্টিতে মিলেছিল স্বস্তি

কয়েকদিনের বৃষ্টিতে মিলেছিল স্বস্তি, তবে সেই আরাম বেশিদিন টিকল না। ঢাকাসহ আশপাশের এলাকায় আবারও বাড়তে শুরু করেছে তাপমাত্রা।রবিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে দিনের বেলায় গরমের অনুভূতি আরও বাড়তে পারে।সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আবহাওয়া থাকবে শুষ্ক। 

আরো পড়ুন , মোজাম্মেলের বিরুদ্ধে রূপগঞ্জে ক্ষোভের বিস্ফোরণ

তবে দিনের প্রথমার্ধে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে।এদিকে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা গরম কমাতে খুব বেশি ভূমিকা রাখবে না বলে ধারণা করা হচ্ছে।সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ, যা গরমের সঙ্গে বাড়িয়ে দিচ্ছে অস্বস্তি।আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টি না থাকায় দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। ফলে জনজীবনে ফের ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে।

বিষয় : তাপমাত্রা স্বস্তি গরম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

মেঘলা আকাশ তবুও ঢাকায় ফের গরমের অস্বস্তি

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

কয়েকদিনের বৃষ্টিতে মিলেছিল স্বস্তি, তবে সেই আরাম বেশিদিন টিকল না। ঢাকাসহ আশপাশের এলাকায় আবারও বাড়তে শুরু করেছে তাপমাত্রা।রবিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে দিনের বেলায় গরমের অনুভূতি আরও বাড়তে পারে।সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আবহাওয়া থাকবে শুষ্ক। 

আরো পড়ুন , মোজাম্মেলের বিরুদ্ধে রূপগঞ্জে ক্ষোভের বিস্ফোরণ

তবে দিনের প্রথমার্ধে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে।এদিকে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা গরম কমাতে খুব বেশি ভূমিকা রাখবে না বলে ধারণা করা হচ্ছে।সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ, যা গরমের সঙ্গে বাড়িয়ে দিচ্ছে অস্বস্তি।আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টি না থাকায় দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। ফলে জনজীবনে ফের ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত