পহেলা বৈশাখ উপলক্ষে দেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে।আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরো পড়ুন , আনসারের তৎপরতায় মহাখালীতে অটোরিকশা ছিনতাই আটক ৩
দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, যা গরমের মধ্যে কিছুটা স্বস্তি এনে দিতে পারে।পরদিন বুধবার (১৫ এপ্রিল) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বাকি অংশে আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বিষয় : আবহাওয়া বৃষ্টি পহেলা বৈশাখ

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন