রাজধানীর মহাখালী এলাকায় ভোররাতে অটোরিকশা ছিনতাইয়ের একটি ঘটনা নস্যাৎ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। (১০ এপ্রিল) ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল সংলগ্ন আনসার ক্যাম্পের টহলরত সদস্যরা এক ব্যক্তির চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একটি সংঘবদ্ধ চক্র অটোরিকশা ছিনতাই করে চালক ও যাত্রী সেজে পালানোর চেষ্টা করছে। তাৎক্ষণিক ধাওয়া করে অটোরিকশাসহ তিনজনকে আটক করতে সক্ষম হন আনসার সদস্যরা।
আরো পড়ুন , আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক সামরিক কর্মকর্তার রিমান্ড মঞ্জুর
আটককৃতরা হলেন মো. রিয়াজুল ইসলাম (২৭), মো. রাজু মিয়া (২০) ও মো. রাজন মিয়া (৩০)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ ও জামালপুর জেলায়।অভিযানে একটি অটোরিকশা, দুটি ছুরি এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।পরবর্তীতে উদ্ধারকৃত অটোরিকশাটি মালিকের কাছে হস্তান্তর করা হয় এবং আটক তিনজনকে বনানী থানা-এ সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এই অভিযানে নেতৃত্ব দেন এপিসি মো. আমিনুল ইসলাম। তার সঙ্গে টহল দলে ছিলেন আনসার সদস্য মো. আব্দুল জলিল, মো. কামরান ও মো. অহিদুজ্জামান।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, নিয়মিত টহল ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে রাজধানীতে অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন