দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

টানা ৮০ ঘণ্টা ইন্টারনেটে গতি কম থাকার শঙ্কা

টানা তিন দিন ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিতে পারে

কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সি-মি-ডব্লিউই-৫-এর রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ায় টানা তিন দিন ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিতে পারে।বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি জানায়, আন্তর্জাতিক কনসোর্টিয়ামের উদ্যোগে এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলছে।বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুরু হয়ে আগামী ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত মোট প্রায় ৩ দিন ৮ ঘণ্টা কাজ চলবে।

আরো পড়ুন , দুপুরের মধ্যে ঝড়ের সম্ভাবনা ৪ জেলায় সতর্কতা জারি

এ সময়ে সিঙ্গাপুরমুখী ইন্টারনেট ট্রাফিক সাময়িকভাবে প্রভাবিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ফলে ব্যবহারকারীরা ধীরগতির ইন্টারনেট বা আংশিক সেবা বিঘ্নের মুখে পড়তে পারেন।তবে কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন কেবল সি-মি-ডব্লিউই-৪ সচল থাকবে বলে জানানো হয়েছে।বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি আরও জানিয়েছে, কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করে দ্রুত স্বাভাবিক সেবা পুনরুদ্ধারের চেষ্টা চলছে।গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিষয় : ধীরগতি রক্ষণাবেক্ষণ ইন্টারনেট রক্ষণাবেক্ষণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

টানা ৮০ ঘণ্টা ইন্টারনেটে গতি কম থাকার শঙ্কা

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সি-মি-ডব্লিউই-৫-এর রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ায় টানা তিন দিন ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিতে পারে।বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি জানায়, আন্তর্জাতিক কনসোর্টিয়ামের উদ্যোগে এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলছে।বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুরু হয়ে আগামী ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত মোট প্রায় ৩ দিন ৮ ঘণ্টা কাজ চলবে।

আরো পড়ুন , দুপুরের মধ্যে ঝড়ের সম্ভাবনা ৪ জেলায় সতর্কতা জারি

এ সময়ে সিঙ্গাপুরমুখী ইন্টারনেট ট্রাফিক সাময়িকভাবে প্রভাবিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ফলে ব্যবহারকারীরা ধীরগতির ইন্টারনেট বা আংশিক সেবা বিঘ্নের মুখে পড়তে পারেন।তবে কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন কেবল সি-মি-ডব্লিউই-৪ সচল থাকবে বলে জানানো হয়েছে।বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি আরও জানিয়েছে, কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করে দ্রুত স্বাভাবিক সেবা পুনরুদ্ধারের চেষ্টা চলছে।গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত