দেশের চার জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়—রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
আরো পড়ুন , অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ অবিকল রেখে ২৮টি বিল পাস
এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে, দিনের অন্য পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার মধ্যে দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও।আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।আবহাওয়ার এমন পরিবর্তনের কারণে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে।
বিষয় : সতর্কতায় সংশ্লিষ্ট বৃষ্টির পূর্বাভাস

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন