দৈনিক সংবাদ দিগন্ত

তিন বিভাগে ভারি বর্ষণের আভাস, সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও তাপপ্রবাহ—দুই ধরনের আবহাওয়াই একসঙ্গে বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।রোববার সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের একটি বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।আরও পড়ুন , বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত সকাল ৭টায়এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।এদিকে দেশের কয়েকটি অঞ্চলে মৃদু তাপপ্রবাহও অব্যাহত রয়েছে। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর ও পটুয়াখালীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই নিরাপদ।

তিন বিভাগে ভারি বর্ষণের আভাস, সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস