দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর নিয়ে গুঞ্জন, এখনও চূড়ান্ত নয়—সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। তিনি কোন দেশে প্রথম সফর করবেন, সেটিও এখনও নির্ধারিত হয়নি। বুধবার রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি এ বিষয়ে কয়েকটি মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে।

আরও পড়ুন, বিসিবি নিয়ে সংসদে তুমুল বিতর্ক: ‘বাপের দোয়া বোর্ড’ মন্তব্যে উত্তপ্ত বাক্যযুদ্ধ

সংবাদমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদে দাবি করা হচ্ছে, রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী প্রথমেই ভারত সফর করবেন। এ বিষয়ে আতিকুর রহমান বলেন, এসব তথ্য ভিত্তিহীন। এর কোনও সত্যতা নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। কয়েকটি মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হচ্ছে।

আরও পড়ুন, শেখ হাসিনা ও কামালকে প্রত্যর্পণে ভারতের কাছে অনুরোধ পুনর্ব্যক্ত

একই সঙ্গে বিভ্রান্ত করতে এ ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন আতিকুর রহমান রুমন। সরকারি সূত্র থেকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হলে তা যথাসময়ে অবহিত করা হবে বলে জানান তিনি।

বিষয় : সফর প্রধানমন্ত্রী সময়সূচি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর নিয়ে গুঞ্জন, এখনও চূড়ান্ত নয়—সরকার

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। তিনি কোন দেশে প্রথম সফর করবেন, সেটিও এখনও নির্ধারিত হয়নি। বুধবার রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি এ বিষয়ে কয়েকটি মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে।

আরও পড়ুন, বিসিবি নিয়ে সংসদে তুমুল বিতর্ক: ‘বাপের দোয়া বোর্ড’ মন্তব্যে উত্তপ্ত বাক্যযুদ্ধ

সংবাদমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদে দাবি করা হচ্ছে, রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী প্রথমেই ভারত সফর করবেন। এ বিষয়ে আতিকুর রহমান বলেন, এসব তথ্য ভিত্তিহীন। এর কোনও সত্যতা নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। কয়েকটি মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হচ্ছে।

আরও পড়ুন, শেখ হাসিনা ও কামালকে প্রত্যর্পণে ভারতের কাছে অনুরোধ পুনর্ব্যক্ত

একই সঙ্গে বিভ্রান্ত করতে এ ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন আতিকুর রহমান রুমন। সরকারি সূত্র থেকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হলে তা যথাসময়ে অবহিত করা হবে বলে জানান তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত