নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, এই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগ্রহী প্রার্থীরা আগামী ২১ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ২২ ও ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন। কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে ২৬ এপ্রিল আপিল করার সুযোগ থাকবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল এবং চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।
আরো পড়ুন , ভিসা প্রক্রিয়ায় জাল এজেন্ট বা অননুমোদিত সহায়তা থেকে বিরত থাকার আহ্বান
নির্বাচন কমিশন জানায়, এবারের সংসদে বিএনপি ও তাদের মিত্র দলগুলো জোটগতভাবে ৩৬টি আসন পাবে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ভাগে পড়বে ১৩টি আসন। এছাড়া বর্তমান সংসদে থাকা ছয়জন স্বতন্ত্র সংসদ সদস্য একজোট হয়ে একটি আসন পাবেন।এবারের সংরক্ষিত নারী আসনের নির্বাচন পরোক্ষ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, অর্থাৎ সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে প্রার্থীরা নির্বাচিত হবেন। এই কারণে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করতে ব্যস্ত।
বিষয় : নির্বাচন মনোনয়নপত্র নারী আসন

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন