দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার পার্লামেন্টারি দল বাড়ছে কূটনৈতিক তৎপরতা

চলতি সপ্তাহেই ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের একটি প্রতিনিধিদল

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ককে নতুন মাত্রা দিতে চলতি সপ্তাহেই ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের একটি প্রতিনিধিদল। দলটির নেতৃত্ব দেবেন স্পিকার মিল্টন ডিক।সফরকালে তারা জাতীয় সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং সংসদ ভবনসহ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে সফরের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরের সময় প্রতিনিধিদল জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-এর সঙ্গে সাক্ষাৎ করবেন।

আরো পড়ুন , দুপুরেই ঝড়ের হুঁশিয়ারি তিন জেলায় ৬০ কিমি বেগে দমকা হাওয়া

এ সফরকে দুই দেশের সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে নতুন সরকার গঠনের পর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।বৈঠকে জ্বালানি খাতে সহযোগিতা, বিশেষ করে অস্ট্রেলিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি কৃষি, জলবায়ু পরিবর্তন এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।এদিকে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।

বিষয় : সফর অস্ট্রেলিয়া কূটনৈতিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার পার্লামেন্টারি দল বাড়ছে কূটনৈতিক তৎপরতা

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ককে নতুন মাত্রা দিতে চলতি সপ্তাহেই ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের একটি প্রতিনিধিদল। দলটির নেতৃত্ব দেবেন স্পিকার মিল্টন ডিক।সফরকালে তারা জাতীয় সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং সংসদ ভবনসহ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে সফরের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরের সময় প্রতিনিধিদল জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-এর সঙ্গে সাক্ষাৎ করবেন।

আরো পড়ুন , দুপুরেই ঝড়ের হুঁশিয়ারি তিন জেলায় ৬০ কিমি বেগে দমকা হাওয়া

এ সফরকে দুই দেশের সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে নতুন সরকার গঠনের পর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।বৈঠকে জ্বালানি খাতে সহযোগিতা, বিশেষ করে অস্ট্রেলিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি কৃষি, জলবায়ু পরিবর্তন এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।এদিকে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত