দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন জেলায় আজ দুপুরের মধ্যেই ঝড়ো আবহাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে এই ঝড়ো হাওয়া আঘাত হানতে পারে।
আরো পড়ুন , দিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
এর পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আকস্মিক এই আবহাওয়ার পরিবর্তনে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে।হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাতের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নদীপথে চলাচলকারী যাত্রী ও মাঝিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।এদিকে আবহাওয়ার এমন পরিস্থিতিতে কৃষি কাজ ও খোলা স্থানে অবস্থানকারীদেরও বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
বিষয় : ঝড় হুঁশিয়ারি দমকা হাওয়া

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন