দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

রিমান্ড-জামিন দুটোই নামঞ্জুর, কারাগারে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

মো. জুয়েল রানা।

রিমান্ড-জামিন দুটোই নামঞ্জুর, কারাগারে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীমঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে এই আদেশ দেন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানাএর আগে গণ–অভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর লালবাগ থানায় দায়ের করা মামলায় তাকে দুই দিনের রিমান্ডে নিতে আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে।শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন 

ও জামিন—দুটিই নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এর আগে দুপুরে ডিবি কার্যালয় থেকে শিরীন শারমিনকে আদালতে হাজির করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় লালবাগের আজিমপুর এলাকায় নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে।

আরো পড়ুন , ত্রয়োদশ সংসদে গুমের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে

 এতে গুরুতর আহত হন আন্দোলনকারী মো. আশরাফুল ফাহিম।মামলায় অভিযোগ করা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন শীর্ষ নেতার নির্দেশে এ হামলা চালানো হয়। মামলায় শিরীন শারমিন চৌধুরীকে ৩ নম্বর আসামি করা হয়েছে।ডিবি বলছে, জিজ্ঞাসাবাদে তিনি মামলার বিষয়ে সম্পৃক্ততার ইঙ্গিত দিলেও গুরুত্বপূর্ণ প্রশ্ন এড়িয়ে গেছেন। তাই তাকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন ছিল।তবে আদালত সেই আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিষয় : সাবেক স্পিকার শিরীন শারমিন রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর করে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রিমান্ড-জামিন দুটোই নামঞ্জুর, কারাগারে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

রিমান্ড-জামিন দুটোই নামঞ্জুর, কারাগারে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীমঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে এই আদেশ দেন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানাএর আগে গণ–অভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর লালবাগ থানায় দায়ের করা মামলায় তাকে দুই দিনের রিমান্ডে নিতে আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে।শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন 

ও জামিন—দুটিই নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এর আগে দুপুরে ডিবি কার্যালয় থেকে শিরীন শারমিনকে আদালতে হাজির করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় লালবাগের আজিমপুর এলাকায় নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে।

আরো পড়ুন , ত্রয়োদশ সংসদে গুমের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে

 এতে গুরুতর আহত হন আন্দোলনকারী মো. আশরাফুল ফাহিম।মামলায় অভিযোগ করা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন শীর্ষ নেতার নির্দেশে এ হামলা চালানো হয়। মামলায় শিরীন শারমিন চৌধুরীকে ৩ নম্বর আসামি করা হয়েছে।ডিবি বলছে, জিজ্ঞাসাবাদে তিনি মামলার বিষয়ে সম্পৃক্ততার ইঙ্গিত দিলেও গুরুত্বপূর্ণ প্রশ্ন এড়িয়ে গেছেন। তাই তাকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন ছিল।তবে আদালত সেই আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত